বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা ও মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

Spread the love

গাজীপুর প্রতিনিধি।

জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তায় কাজ করার প্রত্যয়ে গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব-এর গাজীপুর জেলা ও মহানগর শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন এবং এক সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

​১৪ নভেম্বর শনিবার বিকেল ৩.০০ ঘটিকায় জয়দেবপুরের হাবিবুল্লাহ স্মরণীর ইকবাল কুটিরে অবস্থিত নতুন কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও সভা সম্পন্ন হয়।

​বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাউদ্দিন সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সোহেল রানা, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজাহার, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. বাইজিদ, দৈনিক আমাদের সংবাদের সম্পাদক মো. জাহিদ প্রমুখ।

​অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান, মহাসচিব মো. সোহেল রানা, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজাহার, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, গাজীপুর মহানগর বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ইয়াছিন গাজী, এবং সদর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

​বক্তারা বলেন, “জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় মাঠপর্যায়ের সাংবাদিকদের পাশে থাকবে।”

​অনুষ্ঠানে গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খন্দকার এবং মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।