ঝিনাইদহে দাদার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন এ.কে.এম. কামরুজ্জামান নিলু

Spread the love

উসমান ফারুক | স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুপার স্টার গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) এ.কে.এম. কামরুজ্জামান নিলু।

উল্লেখ্য, তাঁর দাদা মরহুম হাজী হাদেক আলী বিশ্বাস ১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। দাদার প্রতিষ্ঠিত সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি আনন্দ, গর্ব ও আবেগ প্রকাশ করেছেন। নির্বাচিত হওয়ার পর কামরুজ্জামান নিলু বলেন, দাদার হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নিজের কাঁধে পাওয়া তাঁর জন্য অত্যন্ত গৌরবের ও আবেগের বিষয়।

বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি এ দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সংশ্লিষ্ট সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি এ.কে.এম. কামরুজ্জামান নিলু, সদস্য সচিব প্রধান শিক্ষক তাহমিনা খাতুন এবং সহ-সভাপতি আফাঙ্গীর হোসেন রকিসহ মোট ১২ জন সদস্য রয়েছেন।