মামলা প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈর সরকারি কলেজে মানববন্ধন ও বিক্ষোভ

Spread the love

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কলেজের আওতাধীন একটি জমিতে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ সময় স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত আকতার হোসেন ও ওকল এবং খাটা মজিবুর রহমান ওই জমির মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দেন। পরবর্তীতে তারা আদালতে কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ঘটনায় কলেজজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সেলিম জাহান, মেহেরুন্নেসা মিনু ও রেজাউল করিম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ শামীম হোসেন ও পূর্ণিমা সিদ্ধা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে এ ধরনের মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রতিবাদমুখর হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *