বাইয়ান্ন থেকে একাত্তরের ইতিহাস বুকে নিয়ে ধুঁকছে ময়মনসিংহের ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ মোড়/পাটগুদাম এলাকার “মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ”-এর ভিত্তিপ্রস্তরটি প্রদর্শিত রয়েছে। ​প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-এর তৎকালীন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও, মূল প্রকল্পটি ময়মনসিংহ জেলা প্রশাসন-এর তত্ত্বাবধানে নির্মিত ও বাস্তবায়িত হয়েছিল।

​প্রকল্পটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল ৫৫ লাখ ৩১ হাজার ৯২৪ টাকা (প্রায় অর্ধকোটি টাকা)। ভিত্তিপ্রস্তরটি স্থাপিত হয় ০৫-০২-১৪০৬ বাংলা (১৯ মে ১৯৯৯ খ্রিস্টাব্দ)।​স্মৃতিসৌধটির ​উচ্চতা ও নকশা: ৫০ ফুট উঁচু এই স্মৃতিসৌধটি মশালের আকৃতিতে নির্মিত। এর কেন্দ্রস্থলে একটি রাইফেল এবং রাইফেলের বেয়োনেটে ফুটন্ত শাপলা রয়েছে।

স্মৃতিসৌধটির চারদিকের চারটি দেয়ালের ম্যুরালে ১৯৫২-র ভাষা আন্দোলন, ১৯৬৬-র শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ভিত্তিপ্রস্তরের ৭টি বলয় এবং জিয়াউর রহমানের ২৬শে মার্চের ভাষণ এবং ২৬টি রাইফেল স্বাধীনতা ঘোষণা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রতীক প্রকাশ করে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধের সকল স্মৃতি বিজুরিত স্মৃতিসৌধটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ধুঁকছে। রক্ষণের কেউ নেই, মেরামতের ও কোনো উদ্যোগ নেই।

এবিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে দৈনিক নতুন ভোরের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *