মোঃ মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীভাঙনের কবল থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মাননীয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এমপির প্রচেষ্টায় বিদ্যালয়টি রক্ষায় এই জরুরি জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) এ কাজের শুভ উদ্বোধন করেন এমপির প্রতিনিধি ও সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো. সামিউল ইসলাম। এ সময় কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন অর রশিদসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে এলাকাটি ঝুঁকির মধ্যে রয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় এলাকাটি নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।