আব্দুর রশিদ তারেক, নওগাঁ।
নওগাঁর মহাদেবপুরে দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং নড়াইলে কৃষকদল নেতা শাহিন ও গোপালগঞ্জে কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মহাদেবপুর উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান মতি। এ সময় কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, ইথার, আপেল মাহমুদ পল্টু, ইমরুল কায়েস সাজু, রিপন মাহমুদ, রোকনুজ্জামান রোকন ও মাহমুদুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতাকর্মীরা নড়াইল ও গোপালগঞ্জে কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।