চুরি হওয়া মোটরসাইকেলসহ টঙ্গীতে চোর গ্রেফতার

Spread the love

মাহবুব জিলানী

গাজীপুরের টঙ্গী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ এক মোটরসাইকেল চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে গাজীপুরা এলাকা থেকে শেখ মটরস নামক একটি দোকানের মিস্তি হৃদয় চন্দ্র শীলের মোটরসাইকেলটি সার্ভিসিং করে টায়ালের নাম করে নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, গত দুই দিন আগে গাজীপুরা এলাকায় শেখ মটরস নামক একটি গেরেজে
মিস্ত্রি হিসেবে চাকরি নেয় সে। চাকরির দ্বিতীয় দিনে সুজুকি জিক্সার নামক একটি মোটরসাইকেল সার্ভিসিং করে টায়ালের নাম করে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও গেরেজ মালিক সিহাব শেখ তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণখান থেকে চোরকে আটক এবং তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আসিক (২২)। সে নোয়াখালীর জেলার সন্তান। চাকরির সুবাদে সে মোটরসাইকেল গেরেজের ভিতরেই থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “চুরিকৃত মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালতের প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *