নিজস্ব প্রতিবেদক
টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদারের প্রতি সমর্থন জানিয়ে এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মত বিনিময় সভাটি ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ সিরাজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব গঠিত গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা মোঃ তাঁরা মিয়া, ৪৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সোহেল, ওয়ার্ড বিএনপি’র সহসাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক বাদল, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আব্বায়ক সোবহান আহম্মেদ স্বপন, যুবদল নেতা মোঃ শাহিন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৬ আসেনর বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদার বলেন,“গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমাকে করবে বলে আমি আসা রাখি, দল আমাকে যেখানে মূল্যায়ন করবে আমি সেই জায়গাটি থেকে দলের জন্য কাজ করে যাব
জনগণ দলের পাশে থাকবে।
বক্তারা বলেন, “নব গঠিত গাজীপুর-৬ আসনে দরকার একজন ক্লিন ইমেজ ও নির্যাতিত নেতা।
আরিফ হোসেন হাওলাদার আরো বলেন গাজীপুরে সবচেয়ে বেশি মামলা ও জেল খেটেছেন, কিন্তু কখনও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। তিনি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক।”
স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভা শেষে আরিফ হাওলাদার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, সদ্য গঠিত গাজীপুর-৬ আসনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এখানে কে প্রার্থী হচ্ছেন—তা নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে চলছে ব্যাপক আলোচনা।
আলোচনা সভা শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪৬ নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় রেলওয়ে স্টেশনের বিভিন্ন দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন।