ঈদ ছাড়া সর্বাধিক হলে মুক্তি পাচ্ছে ‘ডাইরেক্ট অ্যাটাক’

Spread the love

মোঃ আব্দুল করিম সোহাগ, ঢাকা

অবশেষে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) দেশব্যাপী ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। সাদেক সিদ্দিকী’র পরিচালনায় এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি, আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।”

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, “এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন, ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে। ঈদ পরবর্তী সময়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।”

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার মধ্যে রয়েছে- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), মাধবী (মধুপুর), নসীব (সাপাহার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *