গাছা থানাধীন ভুষিরমিল সাকিনস্থ স্বর্ণকার কালাম হত্যাকান্ডে জড়িত গ্রেফতার-২

Spread the love

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

গত (২৩ সেপ্টেম্বর-২০২৬) তারিখ রাত অনুমান ০২.৪০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫.১২ ঘটিকার মধ্যে গাছা থানাধীন ভুষিরমিল রোডস্থ মামলার ডিজিস্ট আবুল কালাম আজাদকে তার মালিকাধীন (সাদিয়া জুয়েলার্স) নামীয় দোকানের ভিতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ডিজিস্টকে ধারালো অস্ত্রধারা গলায় কাটা রক্তাক্ত জখম করে হত্যা করিয়া দোকানে থাকা বিভিন্ন অলংকার ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে ডিজিস্ট এর ভাই মোঃ কামাল হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করিলে গাছা থানার মামলা নং-৩৮.
২৪/০৮/২০২৬ তারিখ ধারা-৪৪৯/৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার মহোদ্বয়দের দিক নির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল সরদার এর নেতৃত্বে গাছা থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে অত্র মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ নাছির উদ্দীন (৩২), পিতা-মোঃ মতিউর রহমান, মাতা-মোসা: নাছিমা বেগম, সাং-চৈতট, ইউপি-দেওলাবাড়ী (নয়াবাড়ী), থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, বর্তমান সাং-ঘরজয়না, ইউপি-সন্ধানপুর, (দেলোয়ার সাহেবের ভাড়াটিয়া) থানা-ঘাটাইল,
জেলা-টাঙ্গাইল। আসামী ২। মোঃ সুজন মিয়া (২৭), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোসা: খুসি বেগম, সাং-জলছত্র (দরদরিয়া আশ্রম প্রকল্প), থানা-মধুপুর, জেলা-
টাঙ্গাইল।

টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকা হইতে গ্রেফতার করিয়া লুন্ঠিত মালামালসহ ডিজিস্ট এর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে নিয়ে মামলার ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থলে পার্শ্ব এলাকা হইতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে অদ্য ০৭ সেপ্টেম্বর-২০২৬ তারিখে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

উক্ত ঘটনার বিষয়ে তদন্ত ও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *