বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত‎

Spread the love


‎মোঃ জাহাঙ্গীর আলম রাজু।

‎গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক সাগর আহমেদ। পরে উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। ‎এরপর বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম। ‎বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কমিশনার জনাব শামসুন্নাহার শীলা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক পলাশ পাল।

‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার ও গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।

আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত খন্দকার, গাজীপুর মহানগর কমিটির সহ-সভাপতি স্বপন চন্দ্র দাস ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজু, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন কামাল ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোহরাব সরকার ও সাধারণ সম্পাদক কবির সরকার, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাহবুল আলম ও সাধারণ সম্পাদক সোহাগ রানা। গাজীপুর সদর উপজেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম অসাধারণ সম্পাদক দোলন।

‎প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র, সামাজিক সচেতনতা ও জনস্বার্থে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সাংবাদিক এখনো নানা ধরনের অবহেলা, বৈষম্য ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ‎তিনি বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য ন্যূনতম ভাতা বা বেতন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ‎সাংবাদিকদের ওপর বিভিন্ন সময়ে হামলা, হয়রানি, জুলুম ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফরিদ খান বলেন, একজন সাংবাদিক যখন জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশের দায়িত্ব পালন করেন, তখন তার নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের অন্যায় আচরণে তিনি গভীরভাবে মর্মাহত হন বলেও উল্লেখ করেন।

‎কালিয়াকৈর উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ‎অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এ সময় কার্যালয়টির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন প্রধান অতিথি ফরিদ খান। ‎তিনি বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

‎সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *