কালীগঞ্জের ঐতিহ্যবাহী বাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগদি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি খন্দকার সুলতান আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল আনন্দ, উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *