মোঃ আবদুল করিম সোহাগ, ঢাকাঃ
ঢাকা জেলা সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক জনাব মোঃ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ তৌহিদ হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুযোগ্য চেয়ারম্যান এবং সাভার পৌরসভার প্যানেল মেয়র জনাব হাসান মাহবুব মাস্টার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলন মেলার আয়োজন হয়েছে।
প্রধান অতিথি জনাব মোঃ আবুল কাশেম বলেন, এই ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে আরো এগিয়ে নিয়ে যাবে। জনাব হাসান মাহবুব মাস্টার আরও বলেন, প্রতি বছর আমরা এ ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি শুভকামনা জানাই।