হাবিবুর রহমান (রিপোর্টার)
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিপি সোহেলকে আটক করা হয়। তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
জানা গেছে, আটক ভিপি সোহেল টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।