হাবিবুর রহমান (রিপোর্টার)
গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার কারণে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাহিম শাহরিয়ার। অভিযানে গাজীপুর জেলা ওষুদ প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা যায় ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক এই অভিযান চালানো হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখার কারণে সেবা ওষুধ ঘর কে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ফার্মেসিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার বলেন, ওষুধ জনসাধারণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন ওষুধ মজুদ রাখার জন্য দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।