মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার।
ফিন বাংলা অ্যাপারেলস এর একজন গর্ভবতী নারী গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজব। ২৪ নভেম্বর রোজ মঙ্গলবার গাজীপুর গাছা থানাধীন ডেগেরচালা সাকিনস্থ ফিন বাংলা অ্যাপারেলস এর একজন গর্ভবতী নারী গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজব কারখানার আশপাশে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে সন্ধ্যা অনুমান ৬ঘটিকার সময় ফিন বাংলা অ্যাপারেলস এর সামনে প্রায় ২৫০/২৮০ জন ব্যক্তি জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
উক্ত বিষয়টি নিয়ে ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সাথে আলোচনায় জানা যায় যে, আজ মঙ্গলবার দুপুর অনুমান ২ঘটিকার সময় মধ্যাহ্ন বিরতির পর শ্রমিকরা পুবরায় কাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করতে চাইলে কিছু বহিরাগত ব্যক্তি বাধা দেয়। সেই সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে ফিন বাংলা অ্যাপারেলস এর সুইং অপারেটর গর্ভবতী নারী শ্রমিক মোছাঃ দিলরুবা আক্তার মিলি সামান্য ব্যাথা পেয়ে আহত হন।পরবর্তীতে মোছাঃ দিলরুবা আক্তার মিলি উপস্থিত লোকজনের মাধ্যমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বর্তমান তিনি সুস্থ অবস্থায় নিজ বাসায় অবস্থান করেছেন।
উক্ত নারী শ্রমিক মোছাঃ দিলরুবা আক্তার মিলি তার আইডি নং-৭৩৮৮ নিজে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে থানায় এসে নিজের সুস্থতা নিশ্চিত করেন এবং ঘটনার বর্ণনা প্রদান করেন। বিষয়টি গাছা থানায় সাধারণ ডায়েরীভুক্ত করা হয়।