আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ।

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, সমন্বয় সভা ও উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসব সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমির ডা. ইউনুস আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা এবং পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয় এবং আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।