আব্দুর রশিদ তারেক, নওগাঁ।
বগুড়ার সান্তাহারে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সান্তাহার পৌর শহরের হবীর মোড়ে সংগঠনের প্রধান কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ার প্রতীকে ১৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মুকুল হোসেন। দেয়ালঘড়ি প্রতীকে ১২৭ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মানিক হোসেন এবং মাছ প্রতীকে ১৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলাম হোসেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মুকুল হোসেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।