নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর সদর উপজেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গাজীপুর জেলা ও মহানগর শাখা কার্যালয়ে আয়োজিত এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মেজবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব নজরুল ইসলাম আজহার, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদ হোসেন জিহাদ এবং জন জাগরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবু সালেক ভূঁইয়া।
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি জনাব ইয়াছিন গাজী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি শহীদ সরকার, গাজীপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দাহিয়াতুল দোলন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম, গাজীপুর মহানগর শাখার মহিলা বিষয়ক সম্পাদক শান্তা সরকার, তমিজ উদ্দিন তমু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে জন্মদিন উপলক্ষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সঞ্চালক মোঃ আব্দুল বারী। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে জন্মদিনের কেক কাটা হয়। এরপর উপস্থিত সবার মধ্যে কেক ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শুভ জন্মদিন সিরাজুল ইসলাম। তাঁর আগামী দিনগুলো সুন্দর, সুস্থ ও সাফল্যমণ্ডিত হোক।