কোনাবাড়ীতে অভিযান চালিয়ে মোবাইল এবং ল্যাপটপসহ চোরচক্রের দুই সদস্য আটক

Spread the love

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪৪টি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (০৪ আগষ্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন। পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে কোনাবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে মালামালসহ তাদেরকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন মনজুরুল মন্ডল ও আশিকুর রহমান বিদ্যুৎ। এসব চোর চক্র দীর্ঘদিন ধরে মোবাইলসহ ইলেকট্রনিক পন্য বেচাকেনা চক্রের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদেরকে ঘটনায়স্থলে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায় পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *