নওগাঁর মান্দায় এক যুবকের লাশ উদ্ধার

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ।

নওগাঁর মান্দায় এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পলাশবাড়ী সংলগ্ন ঘোলহাড়িয়া পাড়ের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিষ্ণুপুর ইউনিয়নের ঘোলহাড়িয়া পাড়ের ঘাট এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখেস্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *