​গাজীপুর মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলামের জন্মদিন পালিত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

​উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর মহানগর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।

​শুক্রবার (২রা জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও দোয়ার মাধ্যমে এই আনন্দঘন অনুষ্ঠান সম্পন্ন হয়। ​জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম মানিক: উপদেষ্টা, গাজীপুর মহানগর প্রেসক্লাব, আব্দুল্লাহ আল মামুন: সভাপতি, গাজীপুর মহানগর প্রেসক্লাব, এম আখতারুজ্জামান: সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাব।

​এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ হাসান আলী, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল বারি, মোঃ আব্দুল হাকিম, মোঃ সোহরাব হোসেন পিয়াস, মোসাঃ লাভলী আক্তার, মোসাঃ হাফিজা আক্তার এবং এম হাসিবুজ্জামানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা আনিসুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। পরিশেষে, উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে মিষ্টি মুখ করানো হয় এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *