বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Spread the love

শাহিনুর ইসলাম শাহীনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের গাজীপুর জেলার সদর থানার উদ্যোগে (২রা জানুয়ারী) সন্ধ্যায় গাজীপুর সদর থানার হোতাপাড়া এলাকার বেগমপুর ৫ নং ওয়ার্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, নেতৃত্ব ভেটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের গাজীপুর জেলা আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান চৌধুরী, সভাপতিত্ব করেন গাজীপুর সদর থানার আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব আজিজুল ইসলাম, আঃ মজিদ, খোরশেদ, মুকুল, তাইজুদদীন সহ জেলা ও থানা বিএনপি এবং বিএনপির অংগ সংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *