নিজস্ব প্রতিবেদকঃ
উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর মহানগর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২রা জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও দোয়ার মাধ্যমে এই আনন্দঘন অনুষ্ঠান সম্পন্ন হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম মানিক: উপদেষ্টা, গাজীপুর মহানগর প্রেসক্লাব, আব্দুল্লাহ আল মামুন: সভাপতি, গাজীপুর মহানগর প্রেসক্লাব, এম আখতারুজ্জামান: সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাব।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ হাসান আলী, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল বারি, মোঃ আব্দুল হাকিম, মোঃ সোহরাব হোসেন পিয়াস, মোসাঃ লাভলী আক্তার, মোসাঃ হাফিজা আক্তার এবং এম হাসিবুজ্জামানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আনিসুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। পরিশেষে, উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে মিষ্টি মুখ করানো হয় এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।