৩৬জুলাই/৫ই আগস্টের গণভোটের গণরায় গণদাবির বাস্তবায়নের লক্ষ্যে কাশিমপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

Spread the love

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুরঃ

জুলাই সনদসহ গণভোটের গণরায়কে কার্যকরের দাবিতে কাশিমপুর জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ আগষ্ট) সন্ধ্যায় এই গণমিছিল ও গণসমাবেশের কর্মসূচি পালন করে। গণমিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ৩৬ জুলাই ২০২৪ ছাত্র সমাজের আত্মত্যাগ, রক্ত বিসর্জন দিয়ে- জগদ্দল পাথরের মত বুকে চেপে বসা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন এই স্বৈরাচারী সরকার অনেক নিরীহ মানুষদের গুম-খুন-হত্যার হোলি খেলায় মেতে উঠেছিল। জামাতসহ অন্যান্য নেতাদের বিনা অপরাধে-বিনা বিচারে ফাঁসি-কাষ্ঠে শহীদ করিয়েছে। সেদিন ছাত্রসমাজ ফুসে উঠেছিল এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমরা বলতে চাই, ছাত্র সমাজের এই আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণভোট-গণরায়-গণদাবি কে অতি দ্রুত সাংবিধানিক স্বীকৃতি এবং বাস্তবায়ন করতে হবে। এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের কাছ থেকে আদায় করিয়ে ছাড়বো। ৩৬ জুলাইয়ের এই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

৩৬ জুলাই ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দিয়ে ফুঁসে উঠেছিল বলেই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে দিল্লিতে পাঠিয়েছিল। গণভোটের গণরায় গণদাবির বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলের সময় বক্তারা এসব কথা তুলে ধরেন।

এ সময় গণমিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাশিমপুর থানা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাশিমপুর থানা শাখার সহকারী সেক্রেটারি মোঃ সোহেল পাঠান। আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোঃ আকবর শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *