শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (০৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরিবেশ ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল। সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন— সভাপতিঃ মোঃ ফরিদুজ্জামান হারিজ, সহ-সভাপতিঃ ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদকঃ নাজমুল মন্ডল,
সহ সাধারণ সম্পাদকঃ রাসেল আহমেদ, কোষাধ্যক্ষঃ ডা. মাসুদ রানা, ১ নম্বর সদস্য: ফজলুল হক মৃধা।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা সকল সদস্য, ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমবায় সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।