গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) রাতে টঙ্গীর পূর্ব গোপালপুর কাঁচাবাজার এলাকায় গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মো. মনিরুজ্জামান মামুন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরাফ রিফাত। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আইয়ুব আলী,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সাংবাদিক নওয়াব আলী, যুবদল নেতা আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার সুস্থতা কামনায় আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।