উসমান ফারুক, স্টাফ রিপোর্টারঃ
শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন কালে নকলার জামায়েতে আমির তার বক্তব্যে বলেছেন, শক্ত হাতে সকল বাঁধা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।
বিভিন্ন বক্তার বক্তব্য শেষে জামায়েত মনোনীত প্রার্থী মূ. গোলাম কিবরিয়া শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসনে বিজয়ী হলে তিনি কি কার্যক্রম বাস্তবায়ন করবেন তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, কৃষকদের বিনা সুদে ক্ষুদ্র ঋণের জন্য তাদের কাছ থেকে কোন মুনাফা নেওয়া হবে না। দুই উপজেলায় দুটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করব, খেলাধুলা করার জন্য দুটি স্টেডিয়াম, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ থাকবে, সীমান্ত এলাকায় দুটি পুলিশ ফাঁড়ি থাকবে, নাকুগাঁও স্থল বন্দরকে সচল করে রাজস্ব আয় ভূমিকা রাখব, এছাড়াও তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে, শক্ত হাতে সকল বাঁধা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে যারা এই নির্বাচনকে ভাংচাল করতে চায় এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে সচেতন মহল হতে পাওয়া বক্তব্যই তিনি বলেছেন। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গোলাম কিবরিয়া ভিপি শেরপুর-২ আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। আচরণবিধি রক্ষায় তফসিলের আগের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্রুত নামিয়ে ফেলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় নালিতাবাড়ী উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।