পথশিশুদের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক

Spread the love

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে পথশিশুদের নিয়ে গড়ে ওঠা গ্লোবাল কিডস স্কুল-এর বাচ্চাদের হাতে বই, খাতা, কলম ও পেন্সিল উপহার দিয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনে অবস্থিত স্কুলটিতে তিনি এসব শিক্ষাসামগ্রী পাঠিয়েছেন। এ সময় পথশিশুদের মুখে হাসি ছড়িয়ে পড়ে এবং স্কুল কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়। স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, মানবতার কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। পথশিশুদের শিক্ষায় সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *