লাইফস্টাইল ডেভেলপমেন্টে বিশেষ অবদানের স্বীকৃতি পেল পারফেক্ট ইলেকট্রনিক্স

Spread the love

মো আবদুল করিম সোহাগ, ঢাকাঃ

দেশের অন্যতম উদীয়মান ইলেকট্রনিক্স ব্র্যান্ড পারফেক্ট ইলেকট্রনিক্স লাইফস্টাইল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে “মিস এন্ড মিসেস প্লাস বিউটি কনটেস্ট-২০২৬ (সিজন-৩)” অনুষ্ঠানে সম্মাননা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন পারফেক্ট ইলেকট্রনিক্স-এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর। তাঁর হাতে সম্মাননা তুলে দেন দেশের বরেণ্য অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা ও পরিচালক শামীম জামান, জনপ্রিয় চলচ্চিত্র নায়ক জয় চৌধুরী এবং বিউটিকুইন ও নায়িকা আঁচল আঁখি। এই সম্মাননা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনধারা গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ইলেকট্রনিক্স পণ্য ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে পারফেক্ট ইলেকট্রনিক্স-এর ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

সম্মাননা গ্রহণ শেষে গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই সম্মাননা শুধুমাত্র পারফেক্ট ইলেকট্রনিক্সের নয়; এটি আমাদের প্রতিটি গ্রাহক, ডিলার, পরিবেশক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও উন্নতমানের প্রযুক্তিপণ্য ও সর্বোচ্চ সেবার মাধ্যমে দেশের মানুষের জীবনকে আরও সহজ, আধুনিক ও সমৃদ্ধ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

পারফেক্ট ইলেকট্রনিক্স বিশ্বাস করে, আধুনিক প্রযুক্তির পাশাপাশি সামাজিক ও মানবিক উন্নয়নে অংশগ্রহণই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি দেশের উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *