মোঃ শাহ্ আলম সরকারঃ
গাজীপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি অবৈধ বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন, ১০রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ২ জন।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস অফিসারদের সমন্বয়ে অভিযানিক টিম ১৪/০৬/২০২৬ইং ১৮.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০রাউন্ড গুলি, ১টি রেজিঃ নাম্বার প্লেট বিহীন লাল রংয়ের TVS 4V 160CC মোটরসাইকেল সহ অবৈধ আগ্নেয়াস্ত্রধারী ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা হলেন- (১) মোঃ-তানজিম আহমেদ সোহেল (৩০), পিতা-খোকন, মাতা-সাজেদা বেগম, সাং-কাজিরচর, থানা-রায়পুর, জেলা- লক্ষ্মীপুর। এ/পি সাং-মিতালীপাড়া (সালাউদ্দিন এর বাসার ভাড়াটিয়া) থানা-গাজীপুর সদর, গাজীপুর মহানগর, গাজীপুর। (২) মোঃ বাবু (৩০), পিতা-তোফাজ্জল হোসেন, মাতা-আলেয়া বেগম, সাং-বাসা নং-৮৩/১ নীলের পাড়া, থানা-গাজীপুর সদর, গাজীপুর মহানগর, গাজীপুর।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।