রিফাত জুবায়ের খান এর ঈদ শুভেচ্ছা বার্তা

Spread the love

মাহফুজ আহমেদ মুন্নাঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাত জুবায়ের খান কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের জনগণ, ছাত্রসমাজ এবং প্রিয় সহযোদ্ধাদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে সাম্য ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করা। এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও নতুন আশার বার্তা। আসুন, ঈদের এই মহিমান্বিত শিক্ষাকে ধারণ করে আমরা একে অপরের পাশে দাঁড়াই, সমাজে ন্যায় ও মানবিকতার চর্চা করি। পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *