মায়ের দোয়া আর আদর্শে এগিয়ে চলা সাংবাদিক আলমগীর এর গল্প-আজ তাঁর জন্মদিন

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

তরুণ সাংবাদিক আলমগীর হোসেনের জন্মদিন আজ।
গণমাধ্যম জগতের এক নিবেদিতপ্রাণ, আদর্শবান ও মানবিক সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি মুভি বাংলা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার, এবং দৈনিক স্বতন্ত্র বার্তা, দৈনিক সময়ের ডাক, দৈনিক শেষ বেলা ও দৈনিক জনতার কণ্ঠ পত্রিকায়ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু সংবাদ মাধ্যমেই নয়, সাংবাদিক সংগঠনগুলোতেও তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত। বর্তমানে তিনি চন্দ্রা ব্রাদার্স প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক, কোনাবাড়ী মেট্রো প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বাধীন বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্মদিন উপলক্ষে সাংবাদিক আলমগীর হোসেন বলেন, আজকের এই দিনটা আমার কাছে যতটা আনন্দের, তার চেয়েও বেশি কষ্টের। কারণ, পৃথিবীতে যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম আমার জনম দুখিনী মা, তিনি আজ আমার সঙ্গে নেই। খুব মিস করি তাঁকে। ভালো থেকো মা ওপারে।

তিনি আরও জানান, আমার মায়ের শেষ অনুরোধ ছিল অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের অধিকার আদায়ের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেই মায়ের আদর্শ নিয়েই আমি বেঁচে আছি। মাকে হারিয়ে শূন্য মনে হলেও তাঁর দেখানো পথেই চলতে চাই সারাজীবন।

জন্মদিনে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন যেন তিনি মায়ের আদর্শ বুকে নিয়ে মানুষের কল্যাণে সত্যের পথে ও ন্যায়ের পক্ষে আজীবন দৃঢ়ভাবে কাজ করে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *