আসাদুজ্জামান লিওনঃ
উজ্জীবন সংগঠন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয় সফিপুর আইডিয়াল কলেজ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জিএম রুবেল, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহোদয় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর প্রতিষ্ঠাতা মোঃ জি এম রুবেল সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় সংগঠনের গত বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয়- অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় ত্রাণ ও শিক্ষাসামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি, পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম।
এছাড়াও আগামীর জন্য সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভার শেষে সদস্যদের সন্ধ্যাভোজের আয়োজন করা হয়। রাত সারে আটটায় সভা শেষে সভাপতি সকল সদস্য ও অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী কার্যপরিকল্পনা নির্ধারণের জন্য
আহ্বান জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।