আব্দুর রশিদ তারেক, নওগাঁ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মান্দা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় ০৪ নেতাকর্মী থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ শাওন হাছান (৩০), (যুবলীগ সহ সভাপতি ৫নং গনেশপুর ইউনিয়ন), পিতা-মোঃ আনিছুর রহমান, ২। শ্রী যুগল ঋষি (২২), পিতা-শ্রী গনেশ ঋষি, সাং-শ্রীরামপুর, মান্দা, ৩। শ্রী অনিল ঋষি (৫৮), পিতা-মৃত মরু ঋষি, ৪। মো আসিফ আহমেদ (২৬), (৭নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি), সাং-পার নওগাঁ, উভয় নওগাঁ সদর দের কে মান্দা থানাধীন ০৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামস্থ ধৃত আসামী শাওন হাসান এর বাড়ি হইতে থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মালদা থানা অফিসার ইনচার্জ তাদেরকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।