মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

নওগাঁর মান্দায় পানিতে ডুবে রাফিয়া নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন-২০২৬) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের সবার অগোচরে শিশু রাফিয়া বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডোবার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় শ্বাসনালীতে পানি ঢুকে সে মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান।

এদিকে অবুঝ শিশুটির এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শগুনিয়া গ্রামের বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *