ভাওয়াল কলেজে গণিত বিভাগের বিদায় ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদক

আজ রবিবার (১৯ অক্টোবর) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের গণিত বিভাগের উদ্যোগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“Farewell Felicitation – 2025” শিরোনামের এই মনোজ্ঞ আয়োজনটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। এরপর বিভাগীয় প্রধান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান পর্ব। বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় তাঁদের একাডেমিক জীবন ও বিভাগের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে। পরে আয়োজন করা হয় খাওয়া-দাওয়ার পর্ব, যেখানে অতিথি ও শিক্ষার্থীরা একসঙ্গে কাচ্চি বিরিয়ানি উপভোগ করেন। হাসি-আনন্দ ও স্মৃতিচারণায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক হৃদয়গ্রাহী বিদায় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে। শেষ পর্বে ফটোশেসনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *