গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম সালাহউদ্দিন সরকার- যুবদল নেতা মোহাম্মাদ আলী

Spread the love

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার সবার থেকে অন্যতম যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বলে মত প্রকাশ করেছেন- গাজীপুর মহানগর যুবদলের প্রভাবশালী যুগ্ন আহ্বায়ক মোহাম্মাদ আলী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবদল নেতা মোহাম্মদ আলী বলেন, “গাজীপুর-৬ আসনে বিএনপির একাধিক যোগ্য নেতা রয়েছেন, তবে সালাহউদ্দিন সরকার বহুদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করে আসছেন। তিনি দুঃসময়ের নেতা—দল যখন নির্যাতিত, নিপীড়িত, তখনও তিনি রাজপথে থেকেছেন। দলের নেতাকর্মীরা তাঁকে মনোনয়ন দিলে এই আসনটি বিএনপির ঘাঁটিতে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “সালাহউদ্দিন সরকার শুধু একজন রাজনীতিক নন, তিনি সাধারণ মানুষের হৃদয়ের মানুষ। টঙ্গী শহরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিক ও যুবকদের কর্মসংস্থানে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি যেভাবে তরুণ সমাজকে সংগঠিত করেছেন, তা অন্যদের জন্যও অনুপ্রেরণা।”

মোহাম্মদ আলী দাবি করেন, বিএনপির তৃণমূল থেকে শুরু করে ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা সালাহউদ্দিন সরকারের পক্ষে একমত। “তিনি মাঠে–ময়দানে নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি যদি নির্বাচনী ময়দানে নামে, তাহলে গাজীপুর-৬ আসনে বিজয় নিশ্চিত,” বলেন তিনি। এসময় তিনি আরও জানান,“বর্তমান সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সালাহউদ্দিন সরকার সবসময় সোচ্চার ছিলেন। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির নীতিনিষ্ঠ নেতৃত্বের ধারক ও বাহক হিসেবে তিনিই টঙ্গীর মানুষের একমাত্র ভরসা।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সালাহউদ্দিন সরকারের জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সালাহউদ্দিন সরকারকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, আমরা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী লাভ করাতে পারবো এবং আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানকে এই ৬ আসন উপহার দিতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখার পক্ষ হতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে যুবদল নেতা মোহাম্মদ আলী বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব জনগণের মনোভাব ও তৃণমূলের মতামত বিবেচনা করে সালাহউদ্দিন সরকারকেই মনোনয়ন দেবেন। তিনি নির্বাচিত হলে টঙ্গীর উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচন করবেন।”
গাজীপুর-৬ আসনের রাজনীতিতে এখন সালাহউদ্দিন সরকারের নামই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে—দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার—সবাই তাকিয়ে আছেন বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *