স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিজ্ঞ আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে দুর্বৃত্তদের নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় আইনজীবী ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা আইন অঙ্গনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নসহ বাগেরহাটের আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল (আহ্বায়ক, জাতীয় আইনজীবী ঐক্য – গাজীপুর জেলা শাখা এবং সাবেক লাইব্রেরী সম্পাদক ও ১ নং সদস্য, গাজীপুর জেলা আইনজীবী সমিতি): সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমগ্র বাংলাদেশের আইনজীবীদের বহুল প্রতীক্ষিত ‘আইনজীবী সুরক্ষা আইন’ দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে হবে। একই সাথে বাগেরহাটের বিজ্ঞ আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অ্যাডভোকেট আব্দুল হামিদ (সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী, গাজীপুর জেলা আইনজীবী সমিতি): পেশাগত জীবনের চরম ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, পেশাগত কারণে প্রতিনিয়তই আমাদের আদালতে অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিতে হয়। ফলে আইনজীবীরা সবসময়ই জীবন ও জানমালের মারাত্মক হুমকিতে থাকেন। আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়ন করা না হলে স্বাধীনভাবে আইন পেশা পরিচালনা করা সম্ভব নয়।
অ্যাডভোকেট নিয়ামুস সালেহ মিশুক (কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য সচিব, জাতীয় আইনজীবী ঐক্য): তিনি তাঁর বক্তব্যে চট্টগ্রামের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এবং গাজীপুরের এক চোখের আলো হারানো আইনজীবী অ্যাডভোকেট বেনজীর আহমেদসহ সারা দেশে হামলায় আক্রান্ত আইনজীবীদের দায়েরকৃত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
অ্যাডভোকেট আব্দুল আজিজ (কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য ও মিডিয়া টিম প্রধান, জাতীয় আইনজীবী ঐক্য এবং আহ্বায়ক, ‘পিলখানা হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্য’): আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “বাবার কাঁধে যেমন সন্তানের লাশ বহন করা অনেক ভারী, তেমনি একজন আইনজীবীর কাছে তাঁর সহকর্মী অ্যাডভোকেটের লাশের ভার বহন করা পাহাড় সমান মনে হয়।” তিনি বিগত বছরগুলোতে আইনজীবীদের ওপর ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ড, নির্যাতন ও হামলার ঘটনার বিচার এবং সুরক্ষার জন্য দ্রুত আইন বাস্তবায়নের দাবি জানান।
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক অডিটর বিজ্ঞ আইনজীবী জনাব রবিউল ইসলাম।
কর্মসূচিতে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী জনাব জাকিরুল ইসলামসহ জেলা সমিতি ও জাতীয় আইনজীবী ঐক্যের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় আইনজীবী ঐক্যের কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য এড. সিরাজুল ইসলাম রিপন, এড. ইলিয়াস মিয়া, এড. ফারজানা শিমু, এড. মাহফুজুর রহমান রাজিব, এড. মুস্তাফিজুর রহমান মোস্তাফিজ এবং গাজীপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহিদুল আলম হিমেল ও ১ নং সদস্য এড. আসিফ রায়হান কাওসার(সাবেক কার্যনির্বাহী সদস্য জেলা আইনজীবী সমিতি ও কেন্দ্রীয় আহবায়ক সদস্য জাতীয় আইনজীবী ঐক্য)। সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ: সাবেক কোষাধ্যক্ষ এড. আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য সচিব এড. রফিকুল ইসলাম রফিক, সিনিয়র আইনজীবী এড. শহিদুল ইসলাম, অডিটর এড. মাহবুব আলম, লাইব্রেরী সম্পাদক এড. আশফাক গাজী, এড. রেজাউল করিম রুবেল (এপিপি)।
সাবেক ও বর্তমান কার্যনির্বাহী সদস্যবৃন্দ: এড. রেবেকা সুলতানা, এড. আশিকুর রহমান, এড. কামরুল হাসান, এড. ফাতেমা আক্তার, এড. আলামিন ইসলাম আশিক, এড. আবদুল্লাহ, এড. অলিউল ইসলাম টুটুল, এড. শাওন ফাহিম, এড. রোজিনা আক্তারসহ অন্যান্য বিজ্ঞ আইনজীবী গানের মধ্যে উপস্থিত ছিলেন এড. নাহিদুল ইসলাম নাহিদ, এড. দীপু, এড. ইব্রাহিম, এড. আলী, এড. ইবনে মাসুম, এড. আবুল কালাম, এড. ইমরান, এড. রফিকুল ইসলাম রফিক, এড. বেলালসহ সর্বস্তরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ সহ শিক্ষানবীশ আবু তাহের, জাকারিয়া, শরিফুল ইসলাম, সুমন সহ শতাধিক বিজ্ঞ আইনজীবী ও শিক্ষানবিশগণ ।
মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাগেরহাটের আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করা না হলে সারা দেশের আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।