তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, Single Use Plastic, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
অদ্য ১০/০৯/২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার, সকাল ১১ টায় পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, Single Use Plastic, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে গাজীপুর ল্যাবরেটরি স্কুল ও চান্দনা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভা অয়োজন করা হয়।
উক্ত সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রফেসর এ এন এম মুনির হোসাইন মোল্লা, সভাপতি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ড. ইঞ্জিনিয়ার জাবের আহমেদ, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, অতিশ দীপঙ্কার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জনাব ফেডরিক মুকুল বিশ্বাস, সভাপতি, গাজীপুর পরিবেশ আন্দোলন।
সভাপতির দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আরেফিন বাদল।