উসমান ফারুক–স্টাফ রিপোর্টার
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে পাচারকৃত মদ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) ভোরে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী গ্রাম থেকে তাদের কে গাড়ি রোধে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চোরাকারবারীরা হলেন- ছাতুগাঁও এলাকার মোঃ রুহুল আমিনের পুত্র মোঃ সেলিম মিয়া, হালুয়াঘাট উপজেলার কড়ইতলী বিজিবি কেম্প সংলগ্ন এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ ফারুক হোসেন এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ রাহিম মিয়া।
পুলিশের সাথে যোগাযোগ করলে জানায় যে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী গ্রামের রাদারবান নামক এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি সাদা প্রাইভেটকার আসতে দেখে গতিরোধ করার জন্য সংকেত দিলে গাড়ি থামিয়ে প্রাইভেটকারে থাকা সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হয়। তবে সেসময় একজন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তায় ৩টি ব্রান্ডের ৪৬ বোতল ভারতীয় মদ পাওয়ায় ৪৬ বোতল মদ ও প্রাইভেটকারসহ জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) সোহেল রানা বলেন, এমন ঘটনার সত্যতা পাওয়ায় মাদক নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।