মাহবুবুর রহমান জিলানী
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম তার ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন শওকত হোসেন সরকার। তাঁর এই জনপ্রিয়তা ও নেতৃত্বের কারণে একটি বিশেষ মহল ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে শওকত হোসেন সরকার বলেন, “আমি সব সময় দলের আদর্শে বিশ্বাসী এবং তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে কাজ করছি। কিছু অসৎ ব্যক্তি রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে ষড়যন্ত্র করছে। জনগণ এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবে না।”
তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এমন অপপ্রচার করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।
শওকত হোসেন সরকার বলেন, আমার ছেলের শোরুম থেকে বাকিতে গাড়ি নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেন। গাড়ি নেওয়া পর কয়েক ধাপে আমার বাসায় এসে বাকি টাকা পরিশোধ করেন। সেই টাকা দেওয়া সময় হয়তো পকেটে রাখা কলম ক্যামেরা দিয়ে এসব নোংরা কাজটি করেছেন।
এদিকে মহানগর বিএনপির নেতাকর্মীরা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, শওকত হোসেন সরকার একজন নির্ভীক ও সৎ নেতা। তার নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।
চলমান এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।