শাহিনুর ইসলাম শাহীন, কোনাবাড়ীঃ
কোনাবাড়ী থানার আওতাধীন সকল জনগণকে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগরের ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিয়া মো. ফরহাদ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক মহামিলনের বার্তা নিয়ে আসে। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। তিনি কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে। মিয়া মো. ফরহাদ হোসেন আরও বলেন, তিনি সব সময় কোনাবাড়ী এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
তিনি জানান, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা তার নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই তিনি সব সময় মানুষের পাশে থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন। মিয়া মো. ফরহাদ হোসেন জাতীয়তাবাদী দল-বিএনপি’র গাজীপুর মহানগর ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।