আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
নওগাঁয় পানিতে পড়ে রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১ টার সময় নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর এলাকার নিহত যুবক রাসেল। খোর্দ্দনারায়নপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেন এর ছেলে।
নিহতের বাবা বেলাল হোসেন জানান, বুধবার দুপুরে আমার ছেলে রাসেল বাড়ির সামনে নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ধারে থাকা ক্যানেলের কাদা-পানিতে পড়ে থাকলে পাশের নির্মাণাধীন বাসার লোকজন সহ স্থানিয়রা দেখতে পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে খবর দিয়ে আমার স্ত্রী সেখান থেকে ছেলেকে উদ্ধার করে বাসায় নেওয়ার পর মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমার ছেলে রাসেল অনেক আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। স্থানিয় সুত্র জানায়, যুবক রাসেল মৃগী রোগে আক্রান্ত।