নওগাঁ সদরের ১২৮ টি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে এমপি ধলু

Spread the love

আব্দুল রশিদ তারেক, নওগাঁ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ১২৮টি পূজামণ্ডপ দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা স্বশরীরে পর্যবেক্ষণ করছেন তিনি।

মণ্ডপে মণ্ডপে গিয়ে সংসদ সদস্য পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, দর্শনার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে তারেক রহমানের পক্ষ থেকে শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা মণ্ডপসহ বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়।