মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, জেলা প্রশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে তাঁরা মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের অটুট ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী জনাব মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.টি.এম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব আল আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব খালেকুজ্জামান বাবলু, এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু প্রদীপ মিত্র ভজনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।