তারেক রহমানের জন্মদিনে নওগাঁয় দোয়া ও খাবার বিতরণ

Spread the love

আব্দুর রশিদ তারেক নওগাঁ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর-ই-আলম মিঠুর উদ্দ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ এশা জেলা শহরের তাজের মোড়ে এ আয়োজনটি সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা দলের তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে মোঃ নূর-ই-আলম মিঠু বলেন, “তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরো বলেন, ‘দলের সংকটকালীন তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন, তিনিই এখন বিএনপির প্রাণ।’

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নওগাঁ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ শাহীদুজ্জামান সাঈদ, নওগাঁ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক- রিনা পারভীন। নওগাঁ জেলা জিয়া ব্রিগেড’র আহ্বায়ক- আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, যুগ্ম আহ্বায়ক – মোঃ সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক- মোঃ মানিক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *