গাজীপুরে তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের কোরআন বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন মাজিদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকালে শহরের একটি মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, সদস্য সচিব আলাউদ্দিন সুমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *