টঙ্গীতে মোল্লা মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

Spread the love

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেছে মোল্লা মানবতা ফাউন্ডেশন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে টঙ্গীর সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদল নেতা ও ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. ফয়সাল আহমেদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল হালিম মোল্লা, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফি উদ্দিন খান এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাতুল আহমদ ভূইয়া।

অনুষ্ঠানে ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদের সৎ, নৈতিক ও মানবিক গুণাবলির অধিকারী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মোল্লা মানবতা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, আজ যারা সম্মাননা পেল তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই পারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। অভিভাবক ও শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আয়োজক কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. ফয়সাল
বলেন ,শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *