টঙ্গীতে বিএনপি’র উঠান বৈঠক ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

Spread the love

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৫৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সফিউদ্দিন রোড এলাকায় এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উৎসবমুখর।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৬- আসেন বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরের সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, যুবদল নেতা বেনজির রহমান খান পিন্টু, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হলো একটি ন্যায্য, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং জনগণ ফিরে পাবে তাদের ভোটাধিকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অব্যাহত দুঃশাসন, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের পাশে থেকে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থাকতে হবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরে পাবে।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের হাতে হাতে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং তাদেরকে এই রূপরেখার তাৎপর্য সম্পর্কে অবহিত করেন। উপস্থিত জনগণ আগ্রহভরে লিফলেট গ্রহণ করেন ও বিএনপির উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *